রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন




আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:৪৫ pm
SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত
file pic

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২২ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজহারুল ইসলামের করা রিভিউ আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

শুনানিতে এ টি এম আজহারুলের পক্ষে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির যুক্তিতর্ক উপস্থাপন করেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। এই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে তিনি ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD