রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন




রাজধানীতে আবাসিক হোটেলে আগুনে ৪ জনের মৃত্যু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৩:৩১ pm
আগুন Bangabazar market AGOON Gulistan Blast হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় masjid মসজিদ বিস্ফোরণ মসজিদে বিস্ফোরণে গুলিস্তান fire সীতাকুণ্ড বিস্ফোরণ Oxygen plant explosion অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ বিস্ফোরণ Gulistan Blast rmg আগুন Wildfire দাবানল wildfire forest fire bushfire wildland fire rural fire unplanned uncontrolled unpredictable fire combustible vegetation দাবানল বনভূমি গ্রামীণ বনাঞ্চল অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চল উষ্ণ তাপক-শিখা পোড়াতে বন। উঁচু গাছ ক্যানপি আগুন Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo পোশাক খাত green factory wb সবুজ কারখানা গ্রিন ফ্যাক্টরি rmg
file pic

রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরের দিকে শাহজাদপুরের ভাটার থানার সৌদিয়া হোটেল থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।

এর আগে দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে ভাটার থানার সৌদিয়া হোটেলের ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে দুপুর ১২টা ৩১ মিনিটের দিকে বারিধারা ফায়ার স্টেশনের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরবর্তীতে দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসলে ভবনটিতে তল্লাশি চালিয়ে ৬ তলা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের সবাই পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের লাশ ৬ তলায় পাওয়া গেছে। এরমধ্যে একটি মরদেহ বাথরুমের ভেতরে এবং অপর তিনটি সিঁড়ির গোড়ায় পাওয়া গেছে। ওই সময় সিঁড়ির দরজা তালা মারা অবস্থায় পাওয়া বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD