রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন




শিগগিরই বড় হচ্ছে উপদেষ্টা পরিষদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ৭:৪৭ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ড. ইউনূস yunus
file pic

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার খুব দ্রুত বড় হতে পারে। এছাড়া আগামীকাল বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে নতুন এই উপদেষ্টাদের শপথ হবে বলে জানা গেছে। তবে নতুন কতজন উপদেষ্টা শপথ নেবেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সূত্র জানায়, নতুন উপদেষ্টা নিয়োগের পাশাপাশি বর্তমান উপদেষ্টা পরিষদে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মধ্যে কারো কারো দপ্তর পরিবর্তনের কথা শোনা যাচ্ছে।

জানা যায়, শিক্ষা উপদেষ্টা হিসেবে নতুন একজন দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে কে সেই দায়িত্ব পেতে যাচ্ছেন সূত্র তা জানায়নি। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টারও দায়িত্ব পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD