রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন




বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ১১:২৫ am
HEATWAVE temperature তাপপ্রবাহ গরম আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Weather আবহাওয়া Weather আবহাওয়া Rain বৃষ্টি degree Celsius
file pic

রাজধানী ঢাকাসহ সারা দেশে ফাগুনের হাওয়ায় গরমের মাত্রাও বাড়তে শুরু করেছে। এ অবস্থায় আগামী এক সপ্তাহ দেশের কোথাও বৃষ্টির খবর নেই। সেইসঙ্গে আগামী তিনদিন তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী সময়ে আবারও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে অবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিসের মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে কিছুটা কমতে পারে।

এর পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার অবস্থা একই থাকবে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।

তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD