বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন




ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ ১২:৫৭ pm
ঈদযাত্রা যাত্রী holidays holiday ticket counter টিকিট কাউন্টার যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road
file pic

আসন্ন ঈদুল ফিতরে বাসের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ। অগ্রিম হিসেবে ২৫ মার্চ থেকে ঈদের আগে মোট ৭ দিনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন একযোগ অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দেবে। ফলে দুই জায়গায় টিকিট পাবেন যাত্রীরা।

ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেয়া যাবে না জানিয়ে তিনি বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেয়া হবে। সব মালিকদের সেই নির্দেশনা দেয়া হয়েছে। তিনি জানান, ঈদের সময় আমাদের মালিক সমিতির মনিটরিং টিম থাকবে টার্মিনালে, তারা কাজ করবে। নাইট কোচগুলোতে নিরাপত্তার স্বার্থে ভিডিও করে রেখে তারপরে গাড়ি ছাড়ার একটা পরিকল্পনা করা হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD