রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন




ঈদের ট্রেনের আগাম টিকেট ১৪ মার্চ থেকে শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৮:১৬ pm
Kamalapur Railway Station Komolapur Railway Station Railway Station Kamalapur Railway কমলাপুর স্টেশন কমলাপুর রেল স্টেশন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের জংশন রেল স্টেশন রেলওয়ে স্টেশন ট্রেন স্টেশন রেলস্টেশন রেলওয়ে স্টেশন kamalapur railway station kamalapur-railway-station রেল স্টেশন train রেললাইন রেল লাইন rail railways রেলমন্ত্রী train Rail Railway Setu Bridge রেলওয়ে সেতু রেল ট্রেন train duel platform railway train
file pic

রোজার ঈদ সামনে রেখে আগামী ১৪ মার্চ থেকে ট্রেনে ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রোববার ঢাকার বিদ্যুৎভবনে ঈদযাত্রা সামনে রেখে এক বৈঠক শেষে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান একথা জানান।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার শতভাগ টিকেট পাওয়া যাবে অনলাইনে। আগামী ১৪ মার্চ বিতরণ করা হবে ২৪ মার্চের ঈদযাত্রার টিকেট।

একইভাবে ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের, ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের এবং ২০ মার্চ বিক্রি হবে ৩০ মার্চের ঈদযাত্রার টিকেট।

এবার ঈদযাত্রা সহজ করতে পাঁচজোড়া বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। এগুলো হচ্ছে চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ঢাকা দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, ভৈরববাজার কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল চালু করা হবে।

এছাড়া ঈদযাত্রা উপলক্ষে ট্রেনগুলোতে বাড়তি ৪৪টি কোচ বা বগি যুক্ত করা হবে বলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফেরতযাত্রার জন্য অনলাইনে সর্বোচ্চ একবার করে টিকেট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকেট কেনা যাবে। যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের সর্বোচ্চ ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট বিক্রি করা হবে।

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে। আর ফেরত যাত্রা গণনা করা হবে ৩ মার্চ থেকে।

২৮ মার্চ পাওয়া যাবে ৩ মার্চের টিকেট। একইভাবে ২৫ মার্চ বিক্রি হবে ৪ মার্চের, ২৬ মার্চ বিক্রি হবে ৫ মার্চের, ২৭ মার্চ বিক্রি হবে ৬ মার্চের, ২৮ মার্চ বিক্রি হবে ৭ মার্চের, ২৯ মার্চ বিক্রি হবে ৮ মার্চের এবং ৩০ মার্চ বিক্রি হবে ৯ মার্চের টিকেট।

২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সময়ের মধ্যে কোনো আন্তঃনগর ট্রেনের সপ্তাহিক ছুটি থাকবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD