রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন




স্বাধীনতা দিবসে স্কুলে স্কুলে উদযাপনের নির্দেশনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ৬:০১ pm
national flag of bangladesh বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশ প্রথম অগ্নিঝরা মার্চ National Martyrs Memorial Jatiyo Sriti Shoudho national monument Independence Liberation স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক সাভার জাতীয় স্মৃতিসৌধ শহীদ স্মৃতি saver বিজয় দিবস December is the month of victory বিজয়ের মাস ডিসেম্বর সাভার savar বিজয়ের মাস ডিসেম্বর december Victory day national holiday 16 December bijoy dibas বিজয় দিবস ১৬ ডিসেম্বর রঙ বর্ণিল সাজ ভবন স্থাপনা সজ্জিত ঝলমল আলোকসজ্জা সেজেছে
file pic

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

রোববার (১৬ মার্চ) এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।

আর গণহত্যা দিবস উপলক্ষে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে।

মাউশি জানিয়েছে, স্বাধীনতা দিবসে সকাল ৯টায় সব বিভাগ, জেলা ও উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজের আয়োজন করা হবে।

এ দিবস উপলক্ষে ২০ থেকে ২৫ মার্চের মধ্যে জাতীয় পর্যায়ের রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২৩ মার্চের মধ্যে জেলা ও উপজেলায় স্কুল-কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল, টি-২০ ক্রিকেট ও কাবাডি বা হাডুডু ইত্যাদি খেলার আয়োজন করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD