রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাত্তারসহ ৪ প্রসিকিউটর নিয়োগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ৮:২০ pm
কারাদণ্ড International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি Tribunal International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড
file pic

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান সহ চারজনকে নিয়োগ দেয়া হয়েছে।

সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন তারা।

নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটররা হলেন- আফরোজ পারভীন সিলভিয়া (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার), মো. মামুনুর রশীদ (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার), আব্দুস সাত্তার (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার), এস. এম তাসমিরুল ইসলাম (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য মোট ১৮ জনকে নিয়োগ দিলো সরকার।

অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ানের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকনে।

তিনি দীর্ঘদিন সুপ্রিমকোর্টে বেশ সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত আছেন। ট্রাইব্যুনাল গঠনের পর আসামিপক্ষের আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করেছেন।

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের নদীভাঙা মানুষের অধিকার আদায়ের সংগঠন ‘কমলনগর-রামগতি বাঁচাও’ মঞ্চের আহ্বায়ক তিনি। এ ছাড়াও নদী রক্ষা, ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে দেখা গেছে তাকে।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গেল বছরের অক্টোবরে হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর অ্যাডভোকেট মো. তাজুল ইসলামকে চিফ প্রসিকিটর এবং পর্যায়ক্রমে প্রসিকিউটর নিয়োগ দিয়ে চলছে জুলাই গণঅভ্যুত্থানসহ মানবতাবিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD