রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন




ভারতে মুসলমান বিরোধী পদক্ষেপ, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ তুলছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৪:২৭ pm
Asif Nazrul Writer Asif_nozrul professor of law at the University of Dhaka আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক
file pic

ভারতে মোদি সরকার মুসলমান বিরোধী আরো একটি পদক্ষেপ নিয়েছে। এরাই আবার অব্যাহতভাবে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। রোববার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে তিনি লেখেন, ‘‘ভারতে মোদি সরকার মুসলমান বিরোধী আরো একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘ওয়াক্‌ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে, ওয়াক্‌ফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন?’’

আইন উপদেষ্টা আরও লেখেন, ‘এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে। পরিতাপের বিষয় হচ্ছে, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD