রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন




বিশ্ববাসীকে থ্রি জিরো ভিশনের ওপর জোর দিতে মুহাম্মদ ইউনূসের আহ্বান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৫:১৫ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ড. ইউনূস
file pic

অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববাসীর প্রতি ‘থ্রি জিরো’ ভিশন—শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকালে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ৮১তম এসক্যাপ অধিবেশনে দেয়া ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। বিশ্বের ৫৩টি সদস্য রাষ্ট্র এবং ৯টি সহযোগী সদস্য এ অধিবেশনে অংশ নিচ্ছেন। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী।

ড. ইউনূস তার বক্তব্যে বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, যুবসম্ভাবনা কাজে লাগানো এবং উদ্ভাবনের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার উপর জোর দেন।

প্রফেসর ইউনূস তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন। একইসঙ্গে দেশের সংস্কার যাত্রা এবং ‘থ্রি জিরো ভিশন’ – শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেন। তিনি জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান এবং টেকসই ভবিষ্যৎ গঠনের জন্য যুব সম্ভাবনা ও উদ্ভাবনকে কাজে লাগানোর জন্য দেশগুলির প্রতি আহ্বান জানান।

এই সপ্তাহব্যাপী সম্মেলন বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর জন্য এক বড় সুযোগ হয়ে উঠতে পারে ২০৩০ অ্যাজেন্ডা অর্জনে। ড. ইউনূস আশা প্রকাশ করেছেন, এই প্ল্যাটফর্ম থেকে রূপান্তরমূলক ও কার্যকর নগর সমাধান বেরিয়ে আসবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD