রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন




এলজিইডিতে দুদকের অভিযান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ১১:৫১ am
LGED BHAVAN Local Government Engineering Department এলজিইডি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
file pic

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট দুদকের সহকারি পরিচালক আশরাফ উদ্দিনেরে নেতৃত্বে ওই অভিযান পরিচালানা করা হয়।

এ সময় জগন্নাথপুর এলজিইডি কার্যালয় থেকে ওই উপজেলার রৌয়াইল বাজার-বোয়াইলা ভায়া টেংরাখালি এক কিলোমিটার সড়কের আরসিসি চলমান কাজের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

দুদকের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ওই প্রকল্পে কুশিয়ারা নদীর তীর কেটে মাটি উত্তোলনসহ সড়কের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদক প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছে।

সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানচলাকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেট দুদকের উপ-সহকারি পরিচালক নিঝুম রায় প্রান্ত ও কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলামসহ দুদকের আরো কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD