মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন




আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে বিটিআরসিকে চিঠি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫ ৫:৫১ pm
Bangladesh Telecommunication Regulatory Commission BTRC বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি Internet interconnected network Ethernet BTRC ISP International Network ISP speed test অন্তৰ্জাল ইন্টারনেট আইপি ইন্টারনেট প্রটোকল ডেটা আদান প্রদান কম্পিউটার ডিভাইস ইথারনেট ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক আইএসপি ও পিএসটিএন প্রটোকল-৬ আইপিভি-৬ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি net নেট ইন্টারনেট Internet-ইন্টারনেট net btrc
file pic

দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এর প্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে চিঠি দেওয়া হয়েছে।

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি মঙ্গলবার (১৩ মে) বিটিআরসিকে এ-সংক্রান্ত চিঠি দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এর আগে গত সোমবার (১২ মে) আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

এ নির্দেশনার আলোকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD