রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন




১৮ দিন এক ঘণ্টা করে রাজধানীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫ ৩:২৩ pm
বিদ্যুৎ loadshedding energy crisis electricity power grid বিদ্যুত বিভ্রাট লোডশেডিং মেগাওয়াট বিদ্যুত power
file pic

বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে সোর্স লাইনের সক্ষমতা বাড়ানোর লক্ষে ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। বুধবার (৪ জুন) ডেসকো তাদের ভেরিফায়েড ফেসবুকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বনানী, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা এবং খিলক্ষেত এলাকায় দৈনিক এক বা একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। তবে তা প্রতিবারে এক ঘন্টার বেশি নয়।

ডেসকো জানিয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট প্রয়োজন হচ্ছে। এতে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD