রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন




ঈদের দিনও ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫ ৩:৩৩ pm
CNG stations CNG station Filing stations Filing station ফিলিং স্টেশন Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil
file pic

পবিত্র ঈদুল আজহার দিনসহ মোট ১৩ দিন সারাদেশে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন। সবমিলিয়ে ঈদের দিন ছাড়াও এর আগে ৭ দিন এবং পরবর্তী ৫ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। বুধবার (৪ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে সম্প্রতি একটি সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে ‘ঈদুল আজহায় সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর আগের ৭ দিন এবং পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে’ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে এই ১৩ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD