মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন




এন্ড্রু কিশোরের মৃত্যুর পাঁচ বছর পর নতুন গান প্রকাশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫ ১১:৪৯ am
Andrew Kishore Bangladeshi playback singer Andrew কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর এন্ড্রু কিশোর
file pic

প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর পাঁচ বছর পর তার নতুন একটি গান প্রকাশ পেয়েছে। মোহাম্মদ আসলাম পরিচালিত সিনেমা ‘সংঘাত’ এর জন্য গানটি রেকর্ড করা হয়েছিল ২০১৬ সালে।

আট বছর পর সেই গান দর্শক-শ্রোতার সামনে এসেছে। ‘আরও আগে কেন দেখা হলো না’- শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। এন্ড্রু কিশোরের সঙ্গে গানটিতে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় গায়িকা ন্যান্‌সি।

গানটি প্রসঙ্গে পরিচালক মোহাম্মদ আসলাম বলেন, ২০১৬ সালের দিকে গানটি রেকর্ড করেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সিনেমার কাজ থমকে যায়। অবশেষে সব জট কাটিয়ে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘সংঘাত’। প্রচারণার শুরুতেই আমরা এন্ড্রু দাদার গানটি প্রকাশ করলাম।

রোমান্টিক ঘরানার এই গানটির ভিডিওতে অভিনেতা অভি ও সুবহাকে দেখা গেছে। এটি সম্প্রতি সিডি প্লাস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, প্লেব্যাক সম্রাটখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০২০ সালের ৬ই জুলাই না ফেরার দেশে পাড়ি জমান। তিনি সিনেমার জন্য গেয়েছেন ১৫ হাজারেরও বেশি গান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD