রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন




৫ সচিবসহ ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ৩:১৪ pm
Govt মন্ত্রণালয় অফিস secretariat bd Bangladesh Secretariat সচিবালয় secretariat-logo
file pic

৫ সচিব ও একজন সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো সচিবরা হলেন- বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো. সহিদ উল্যাহ ও ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

এছাড়াও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD