রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন




নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৬:২৫ pm
Bangladesh Government gov govt বাংলাদেশ সরকার ঢাকা Dhaka সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী সরকারি প্রশাসন সচিবালয় ‎মন্ত্রণালয় প্রশাসন
file pic

নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাতে কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকার সুযোগ থাকবে না এমন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ঠিক যে সময় বলা হয়েছে ঠিক সেই সময় নির্বাচন হবে। সুন্দর পরিবেশ ও শান্তিময় পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম একটি নির্বাচন হবে।

পিআর পদ্ধতি নিয়ে তিনি জানান, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে কথা হচ্ছে। অন্যান্য দেশে এসব বিষয়ে আলোচনা করতেই ২ থেকে ৪ বছর সময় লেগে যায়। সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো মত প্রকাশ করছে এতে করে খুব দ্রুত সময়ে মধ্যে অনেক বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়েছে। এই আলোচনার পর জুলাই সব সাইন করা হবে। তারপরে নির্বাচনে প্রস্তুতি শুরু হবে।

বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সেটার ফলাফল পাচ্ছি। যেসব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, এসব ঘটনার সাথে জড়িতদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছি। বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে আইন সংশোধন করে আমরা দ্রুত বিচার করছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD