রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন




সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, আহত ৮৫

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৬:২৩ pm
BNP police clash cases সংঘর্ষ বিএনপি পুলিশ মামলা রাজনীতি Dhaka Metropolitan Police dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি dhaka তল্লাশিচৌকি ঢাকা বিএনপির গাবতলী ঢাকামুখী বাস যানবাহন তল্লাশি পুলিশ ঢাকা প্রবেশমুখ Bangladesh Police বাংলাদেশ পুলিশ নয়াপল্টন রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি police vigilant পুলিশ অভিযান মোতায়েন bnp বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি গণসমাবেশ Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

সচিবালয় এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৫ আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর ওই এলাকায় লাঠিচার্জের ঘটনা ঘটে এবং এ সময় সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে।

বেলা চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেলও নিক্ষেপ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা শিক্ষাভবন এলাকায় ও জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

জানা গেছে, চারটার কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর কিছু গাড়ি ভাংচুরের ঘটনা ঘটলে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়।

এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD