রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন




গত ১০ বছরে বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগ করতে পারেনি চীন: রাষ্ট্রদূত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৯:৩৮ pm
China map চীন চীনা 中国 চুংকুও গণচীন China চীন চীনা 中国 চুংকুও গণচীন চীন
file pic

বিগত সরকারের সময়ে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে তাদের বাধা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বিগত সরকারের শেষ ১০ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি চীন। এই দুই দলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সে সময়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছিল।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত। ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।

সম্প্রতি বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের চীন সফরের বিষয়ে দেশটির রাষ্ট্রদূত বলেন, খোলাখুলিভাবে বললে গত ১০ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এখন সময় এসেছে, তাই তাঁরা পুনঃযোগাযোগ চালুর উদ্যোগ নিয়েছেন। তাঁরা এ ধরনের সফর বিনিময় ও যোগাযোগ পুনঃস্থাপন করতে চান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গত মাসে চীন সফর করে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর হয়। অন্যদিকে চলতি মাসে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল চীন সফর করে।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD