শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন




রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান প্রশ্নে রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ ৭:২৪ pm
কারাদণ্ড মামলা SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড right অধিকার International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে জারি করা রুল শুনানিতে মতামত জানাতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে বিশিষ্ট সাত আইনজীবীকে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ অ্যামিকাস কিউরি হিসেবে সাত আইনজীবীর নাম ঘোষণা করে শুনানির তারিখ ধার্য করেন।

একই সঙ্গে শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর তারিখ ধার্য করেছেন আদালত।

এডভোকেট ওমর ফারুক বলেন, রুলের ওপর আজ আংশিক শুনানি হয়েছে। রিট আবেদনকারীর পক্ষে বক্তব্য উপস্থাপন প্রায় শেষ পর্যায়ে। অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দিতে আজ আদালত সাত জন বিশিষ্ট আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। রুল শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেছেন।’

অ্যামিকাস কিউরি হিসেবে মনোনীত সাত আইনজীবী হলেন- সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, প্রবীর নিয়োগী, এ এম মাহবুব উদ্দিন খোকন, শাহদীন মালিক, আহসানুল করিম, মুস্তাফিজুর রহমান খান ও জ্যোতির্ময় বড়ুয়া।

রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতির শপথ পাঠ করানো-সংক্রান্ত বাহাত্তরের সংবিধানের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে শহীদুল্লাহ ফরায়েজী গত ১০ মার্চ রিট করেন।
রিটের প্রাথমিক শুনানিতে বিষয়টি নিয়ে রুল জারি করে হাইকোর্ট।

আইনসচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD