রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন




সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়

হজ মৌসুমের নতুন ক্যালেন্ডার ঘোষণা করেছে সৌদি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬ ২:১২ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম ওমরাহ
file pic

শনিবার নতুন হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে আসন্ন হজ মৌসুমের গুরুত্বপূর্ণ তারিখ ও প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। বর্তমানে হজের প্রস্তুতিতে ব্যস্ত সৌদি আরব। এদিকে ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য জিলহজ মাসের চাঁদ খোঁজা হবে আজ রোববার। এ খবর দিয়েছে অনলাইন খালিজ টাইমস।

নতুন ক্যালেন্ডার অনুযায়ী, ৩১শে মে থেকে আবার ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে এবং ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। ১লা জুন থেকে মক্কায় প্রবেশ এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট ইস্যুও পুনরায় চালু হবে।

ক্যালেন্ডারে আরও বলা হয়েছে, নতুন মৌসুমের জন্য ২০২৬ সালের ১লা সেপ্টেম্বর হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ। আর ২৩ সেপ্টেম্বর হবে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ দিন। ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৭ এপ্রিল।

এদিকে ১১ই মে বিদেশি এজেন্টদের জন্য সেবা চালু এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ কোম্পানিগুলোর সঙ্গে চূড়ান্ত ইলেকট্রনিক চুক্তি সম্পন্নের কার্যক্রম শুরু হয়। ১২ই মে ওমরাহ কোম্পানি ও সেবাগ্রহীতাদের মধ্যে ইলেকট্রনিক চুক্তি-সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এর মধ্যে প্রতিবন্ধী ও ঐতিহ্য সংশ্লিষ্ট সেবাও অন্তর্ভুক্ত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD