সোমবার, ১৮ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন




ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো সৌদি আরব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬ ৯:৫৪ pm
আশুরা Moon National Moon sighting committee meets জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোজা রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান Sehri Iftar শবে মেরাজ islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদeid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ইসলাম ইদ ঈদ চাঁদ চাদ moon
file pic

মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে। আর ২৬ মে পবিত্র আরাফাতের দিন। এর আগে সোমবার (১৮ মে) থেকে সেখানে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

এদিকে খালি চোখে চাঁদ দেখা ছাড়াই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক। দেশটি মূলত জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি পূর্ব-নির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে-কে জিলহজের প্রথম দিন ও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত ইসলামি নীতি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।

এরপর বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও জিলহজ মাসের চাঁদ দেখার কথা জানায়। সে হিসেবে তারাও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপন করবে। তবে ব্রুনাই এবং আফগানিস্তানে চাঁদ দেখা না যাওয়ায় তারা ২৮ মে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এই হিসেবে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হতে পারে। আনুষ্ঠানিকভাবে আগামীকাল সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD