সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন




রাজধানীতে পাসপোর্ট অফিসগুলোর এলাকা পুনর্নির্ধারণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১:০৭ pm
Online Visa application e-Visa eVisa e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট অনলাইন ভিসা আবেদন ইমিগ্রেশন চেক অ্যাপ্লিকেশন e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট
file pic

রাজধানী ঢাকা ও এর আশপাশের পাসপোর্ট অফিসগুলোর এলাকা পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.হাবিবুর রহমানের স্বাক্ষরিত এই পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সেবার মান বৃদ্ধি ও পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সহজীকরণের উদ্দেশ্যে আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (বনশ্রী) পাসপোর্ট অফিস, ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) পাসপোর্ট অফিস, ঢাকা সেনানিবাস পাসপোর্ট অফিস এবং সচিবালয় পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করা হয়েছে।

থানাভিত্তিক অধিক্ষেত্র বা এলাকাগুলো হচ্ছে আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আওতায় শেরে বাংলা নগর, মিরপুর, কাফরুল, রূপনগর, গুলশান, বনানী, শাহবাগ, ধানমন্ডি ও কলাবাগান থানা।

আরও বলা হয়, কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের আওতায় শ্যামপুর, কদমতলী, কোতয়ালী, গেন্ডারিয়া, সূত্রাপুর, দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জ মডেল, কেরাণীগঞ্জ দক্ষিণ, লালবাগ, চক বাজার, কামরাঙ্গীর চর, বংশাল ও ওয়ারী থানা।

অন্যদিকে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আওতায় উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত, আশুলিয়া, পল্লবী ও ভাষানটেক থানা।

পরিপত্রে আরও বলা হয়, ঢাকা পূর্ব (বনশ্রী) পাসপোর্ট অফিসের আওতায় ডেমরা, যাত্রাবাড়ি, মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, রমনা, মতিঝিল, পল্টন, বাড্ডা, ভাটারা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা।

ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) পাসপোর্ট অফিসের আওতায় সাভার, ধামরাই, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহ আলী, হাজারীবাগ ও নিউমার্কেট থানা। এছাড়া ঢাকা সেনানিবাস পাসপোর্ট অফিস হবে ঢাকা ক্যান্টনমেন্ট থানার অধীনে বসবাসরত নাগরিকদের জন্য। আর বাংলাদেশ সচিবালয় পাসপোর্ট অফিসের আওতায় শুধু সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যদের জন্য নির্ধারণ করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD