বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন




ফের ভ্রমণ নিষেধাজ্ঞা

পাহাড়ে সংঘর্ষ, সেনা-পুলিশ পাহারায় সাজেক ছাড়লেন ৩ হাজার পর্যটক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৫:৩১ pm
হাওর বুক Tourism ভ্রমণ পর্যটন ট্রাভেল ট্যুরিজম Bangladesh Parjatan Corporation haour Rangamati Hill District Hanging Bridge Kaptai Lake রাঙামাটি পর্যটন রাঙামাটি কাপ্তাই লেক
file pic

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে এক সেনাসদস্য ও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাঘাইহাটের গঙারাম এলাকায় এ ঘটনা ঘটে।

অপরদিকে, অবরোধে সাজেকে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পর্যটকবাহী যানবাহনগুলো সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে রওনা দেয়।

এর আগে সকাল ৬টার দিকে সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা। এতে সাজেকের সঙ্গে সড়কযোগাযোগ বিঘ্নিত হয়। পরবর্তীতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলে তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরিস্থিতি বিবেচনায় বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD