বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন




তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় সাড়ে ৬ হাজার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩ ২:৪৩ am
quake Earthquake ভূমিকম্প
file pic

তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৬ জনে। মঙ্গলবার রাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে নিহতের এই সংখ্যা তুলে ধরেছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৫৪৪ জন।

সিরিয়ায় এখন পর্যন্ত ১ হাজার ৭৮২ জন নিহতের কথা জানা গেছে। এর মধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা ৯৭০ জন এবং সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে নিহত হয়েছেন ৮১২ জন।

তুরস্কের সরকার, হোয়াইট হেলমেটস ও সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, দুই দেশে ভূমিকম্পে আহতের সংখ্যা অন্তত ৩০ হাজার ৪৭৪ জন।

মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনেও বলা হয়েছে, নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।

মঙ্গলবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দশটি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পে উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD