বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর্মি ওয়ার গেম সেন্টারে চুক্তিভিত্তিক চারজনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
সফটওয়্যার প্রোগ্রামার পদে মোট চারজন নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ময়মনসিংহের মোমেনশাহী সেনানিবাস।
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা
আবেদনকারীদের বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (ওওপি) বিষয়ে পারদর্শিতা থাকতে হবে।
বয়সসীমা ও বেতন
৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা বেতন পাবেন।
চাকরির মেয়াদ
প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তী সময়ে চুক্তি পুনর্নিয়োগ বা নবায়নের সুযোগ রয়েছে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রোগ্রামিং দক্ষতা ও প্রাসঙ্গিক অভিজ্ঞতার তথ্য উল্লেখ করে জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইলে পাঠাতে হবে। সিভিতে সাম্প্রতিক রঙিন ছবি, যোগাযোগের ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং বর্তমান ঠিকানা উল্লেখ করা বাধ্যতামূলক।
আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা: hr.iwgss@gmail.com
আবেদনের শেষ সময়: ১ নভেম্বর ২০২৬।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।