মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন




৮০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৭:৫৭ pm
Hunger poverty ফিতরা poor gift famine scarcity food ক্ষুধা আকাল ক্ষিদা ক্ষিদে অন্নকষ্ট দুর্ভিক্ষ খাদ্য ঘাটতি অনাহার মন্দা গরিব দুখী শ্রমিক durbikkho সাহায্য দাতব্য মানবিক সাহায্য উপকার উপহার দান ভাতা সেবা খাদ্য দুর্নীতিগ্রস্ত dividend লভ্যাংশ devedend লভ্যাংশ ঘোষণা zakat zakat যাকাত poor gift famine scarcity food ক্ষুধা আকাল ক্ষিদা ক্ষিদে অন্নকষ্ট দুর্ভিক্ষ খাদ্য ঘাটতি অনাহার মন্দা গরিব দুখী শ্রমিক durbikkho সাহায্য দাতব্য মানবিক সাহায্য উপকার উপহার দান ভাতা সেবা খাদ্য দুর্নীতিগ্রস্ত
file pic

বাংলাদেশের অর্থনীতিতে ঋণের বোঝা ও সুদ পরিশোধের চাপ বেড়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, মূল্যস্ফীতি এবং আর্থিক খাতের দুর্বলতা অর্থনীতিকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, এ অবস্থায় প্রচলিত ধারায় অর্থনৈতিক ব্যবস্থাপনা চালিয়ে যাওয়ার সুযোগ নেই। ঋণ ব্যবস্থাপনা, অর্থায়নের উৎস এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে নতুন করে ভাবতে হবে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংঘাতের কারণে জ্বালানি আমদানিতে বাংলাদেশের অতিরিক্ত ৪২০ কোটি ডলার ব্যয় হয়েছে। এই বোঝা বাংলাদেশ নিজেরা বেছে নেয়নি, এড়ানোরও সুযোগ ছিল না। এর মানবিক মূল্যও দিতে হয়েছে। এ সময়ে দেশের প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছেন।

সোমবার কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যারা কঠোর পরিশ্রম করে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছিলেন, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণে তাদের আবার দারিদ্র্যের মধ্যে ফিরে যেতে হয়েছে। এগুলো কোনো হিসাবের খাতার সংখ্যা নয়, বাস্তব মানুষের জীবনে তৈরি হওয়া চাপ।

দেশের ঋণ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতির উত্তরাধিকার পেয়েছে। মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ১৮ লাখ ৯০ হাজার কোটি টাকার বেশি, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩৬ শতাংশ। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে বৈদেশিক ঋণের পরিমাণ ১০ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছিল। একই সময়ে বার্ষিক সুদ পরিশোধের পরিমাণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

তিনি বলেন, বাজেট ঘাটতির একটি অংশ মুদ্রা সম্প্রসারণের মাধ্যমে অর্থায়ন করা হয়েছিল। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া হয়েছিল ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা। এর ফলে মূল্যস্ফীতি বেড়েছে এবং মানুষের ক্রয়ক্ষমতা দুর্বল হয়েছে।

ঋণ ব্যবস্থাপনার পাশাপাশি আর্থিক খাতের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আইএমএফের পদ্ধতি অনুযায়ী হিসাব করা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে প্রায় ২ হাজার ৫০ কোটি ডলারে নেমে এসেছিল। বিদ্যুৎ, সার ভর্তুকি ও জ্বালানি আমদানির ক্ষেত্রে কয়েক বিলিয়ন ডলারের বকেয়াও উত্তরাধিকার হিসেবে পেয়েছে সরকার। আর্থিক খাতের ব্যাপক সংস্কার প্রয়োজন। শুধু ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠনের জন্যই বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, প্রচলিত ধারায় কাজ চালিয়ে যাওয়ার মধ্যে এসব সমস্যার সমাধান নেই। সার্বভৌম ঋণ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নীতি ও প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

সম্মেলনে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়ের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিভিন্ন দেশের সাফল্যের পাশাপাশি ব্যর্থতা ও বাধার অভিজ্ঞতা বাংলাদেশের নীতি প্রণয়ন ও প্রতিষ্ঠান পুনর্গঠনে সহায়তা করতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD