শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন




ইসরায়েলে নতুন সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ১২:২১ pm
Israel Benjamin Netanyahu ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু
file pic

ইসরায়েলে নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

দেশটির ৭৪ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার গঠন হতে যাচ্ছে।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের বৃহস্পতিবারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসরায়েলের নতুন জোট সরকারের নেতৃত্ব দেবেন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন জোটই ইসরায়েলের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সরকার গঠনের জন্য নেতানিয়াহুকে হাত মেলাতে হয়েছে কট্টর ডানপন্থি রিলিজিয়াস জায়নিজম পার্টির প্রধান ইতামার বেন গভির সঙ্গে। গভিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে দিতে হচ্ছে। নেতানিয়াহুর জোটে আরও দুই শরিক আছে, যারা কট্টর ডানপন্থি।

ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার গঠনের নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যে নেতানিয়াহুকে সরকার গঠন ও জোটসঙ্গীদের বিষয়ে জানাতে হতো।

বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার আধা ঘণ্টা আগে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির পক্ষ থেকে নতুন সরকার গঠনের কথা জানানো হয়।

ইসরায়েলের নতুন সরকারের প্রধান থাকছেন নেতানিয়াহু। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু।

গত কয়েক সপ্তাহ ধরে নেতানিয়াহু ডানপন্থি দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন। শেষ পর্যন্ত তিনি সময়সীমার মধ্যে আলোচনা শেষ করতে পেরেছেন।

নেতানিয়াহুর জোটসঙ্গীরা কিছু ক্ষেত্রে কড়া নীতি নিয়ে চলার পক্ষে। সেই নীতি নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের বিরোধ দেখা দিতে পারে। সেই সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে উত্তেজনাও বাড়বে।

আলোচনার সময় পুলিশের ওপর নিয়ন্ত্রণ এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের কর্তৃত্ব বাড়ানোর ওপর জোর দিয়েছেন নেতানিয়াহুর জোটসঙ্গীরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD