Warning: Creating default object from empty value in /home/outlookbangla/public_html/wp-content/themes/LatestNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা – OutLook Bangla
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন




সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩ ৪:৩০ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম kaba macca makka ওমরাহ
file pic

সরকারি ব্যবস্থাপনায় এবার হজ করতে জনপ্রতি ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা খরচ হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বুধবার দুপুরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান তিনি। এবার সরকারি প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি এজেন্সিগুলো প্যাকেজ নির্ধারণ করবে বলে জানান প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয় জানায়, চলতি মৌসুমে ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ১৯৮ জন হজ পালনের অনুমতি পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যেতে ইচ্ছুক শতভাগ হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন মক্কা রোড চুক্তি অনুযায়ী বিমানবন্দরেই হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

গত দুই বছর করোনা মহামারির কারণে সীমিত পরিসরে হজ পালিত হয়। এবার করোনার কোনো বিধিনিষেধ না থাকায় স্বাভাবিক কোটায় হজ পালিত হবে। ৬৫ বছরের বেশি বয়সীরাও এবার হজে যেতে পারবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD