সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন




ডিআরইউতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নারীরা মানুষ হিসেবেই স্বীকৃতি পাক: মতিয়া চৌধুরী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৬:৪৪ pm
Matia Chowdhury Deputy Leader Parliament Awami League আওয়ামী লীগ সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী মতিয়া চৌধুরী
file pic

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) উদ্যোগে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে এ উপলক্ষে ‘ডিজিটাল সাংবাদিকতা: নারীর চ্যালেঞ্জ ও ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি। অনুষ্ঠানে সহযোগিতা করেছে বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপ ও স্কয়ার টয়লেট্রিজ।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, বিডব্লিউসিসিআই-এর প্রতিষ্ঠাতা পরিচালক নাজমা জামালউদ্দিন। এসময় ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরইউ‘র সাবেক নারী বিষয়ক সম্পাদক আইরিন নিয়াজী মান্না। সঞ্চালনা করেন ডিআরইউ’র নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিআরইউ’র অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য ইসমাঈল হোসাইন রাসেল, মহসিন বেপারী ও কিরণ শেখ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়। দিবসটি উপলক্ষে বিশেষ প্রকাশনা ‘কণ্ঠস্বর’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বেগম মতিয়া চৌধুরীসহ অতিথিবৃন্দ।

পরে ডিআরইউ’র নারী সদস্যদের জন্য নির্মিত কমনরুমের উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এর আগে সকালে র‌্যালির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। র‌্যালিতে সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেন, দেশের দুর্যোগ, দুর্বিপাকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে নারীরা। আমাদের দেশে মেয়েদের সামনে আসা এবং এগিয়ে যাওয়ার বিষয়টি সহজ ছিলো না। মেয়েদের অধিকার নিশ্চিত এবং সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে মহিলাদের সুযোগ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী ক্ষমতায়নে সরকারের উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য সবার প্রতি আহবান জানান সংসদ উপনেতা।

তিনি বলেন, দেশের প্রান্তিক অঞ্চলে নারী শিক্ষায় উন্নয়ন সহযোগী সংস্থার অবদান অনস্বীকার্য।

বেগম মতিয়া চৌধুরী আরো বলেন, আন্তর্জাতিক নারী দিবসে এটাই চাইব যে নারী সে মানুষ; তাই মানুষ হিসেবেই স্বীকৃতি পাক। আর অন্য কিছু চাচ্ছি না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD