সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন




সৌদিতে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৯:৫৮ am
এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট বিমান hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট biman logo আফগানিস্তান হুথি nepal biman নেপাল বিমান দুর্ঘটনা
file pic

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তাদের পরিচয় জানতে পেরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহত ২ জন হলেন মো. শাহেদ আহম্মদ ও মো. নাসরুল্লাহ বদরপুরি।

শাহেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। বাবা মো. রফিকুল ইসলাম, মা শাহেরা বেগম। তিনি সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কাজ করতেন এবং দেশটিতে তাঁর ইকামা ছিল। ভাইয়ের মৃত্যুর পর ছুটি কাটিয়ে দেশে থেকে রিয়াদ হয়ে জেদ্দায় কর্মস্থলে ফিরছিলেন।

নাসরুল্লাহর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। বাবা মোহাম্মদ উল্লাহ, মা জাহানারা বেগম। ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন; রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।

এই হামলায় ২৪ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের পরিচয়ও জানা গেছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আহত ২৪ জনের মধ্যে ১১ জন সৌদি আরবে কর্মরত এবং ১৩ জন ওমরাহ ভিসায় যাওয়া। তারা রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। দূতাবাস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

এদিকে এই হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় রিয়াদ বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। তাদের মধ্যে ছিলেন সৌদি আরবে যাওয়া যাত্রী, ওমরাহ পালনে যাওয়া ব্যক্তি এবং দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরা।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD