সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন




আগামী বছর হজের খরচ বাড়বে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৩:৩৫ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj
file pic

আগামী বছরে হজ প্যাকেজের মূল্য বাড়বে জানিয়ে এবারের হজ প্যাকেজে নিবন্ধিত হওয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মাদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ও সৌদি আরবের হারাম শরীফের নিকটবর্তী বিভিন্ন হোটেল ভেঙে ফেলায় এ বছর হোটেলের ভাড়া নেয়ার সমস্যা সৃষ্টি হয়েছে এবং অধিক পরিমাণ অর্থে হোটেল ভাড়া করা হচ্ছে।

সার্বিক বিবেচনায় বিভিন্ন কারণে এ বছরের হজ প্যাকেজকে হ্রাসকৃত প্যাকেজ হিসেবে ধরা যায় এবং সেই বিবেচনায় একই ধারাবাহিকতায় বলা যায় যে, আগামী বছরগুলোতে হজ প্যাকেজের মূল্য আরও বৃদ্ধি পাবে। কারণ ভেঙ্গে ফেলা বাড়ি ও হোটেলসমূহ আবার গড়ে তুলতে আরো ২ থেকে ৩ বছর সময় লাগবে।

এমতাবস্থায়, এ বছরের ঘোষিত হজ প্যাকেজই সর্বনিম্ন হিসেবে বিবেচনা করা যায়। সেই বিচেনায় সম্মানিত হজযাত্রীগণকে এবারের হজ প্যাকেজে নিবন্ধিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD