রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন




সেলিম উদ্দিনসহ জামায়াতের ১৪ নেতাকর্মী আটক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ১১:০৫ am
জেলখানা arrested গ্রেফতার custody Arrest suspected observed crime charged গ্রেপ্তার আটক ধরপাকড় পুলিশ অভিযান মামলা আসামি কারাগার আদালত
file pic

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেছিল ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে সেখান থেকে ১৪ জনকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে জামায়াত।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার জানান, ১৪ জনকে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় তুলে নিয়ে গেছে ডিবি পুলিশের পরিচয়দানকারী সদস্যরা। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

চ্যানেল আই অনলাইন গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের নাম পরিচয় ও পদবী নিশ্চিত হয়ে পরে জানানো হবে।

নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে ইফতার মাহফিল থেকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির মো: আব্দুর রহমান মূসা ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD