মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন




ঈদের চাঁদ দেখার খবর নিয়ে যা বললো ইসলামিক ফাউন্ডেশন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৩:২৭ pm
আশুরা রোজা রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান Sehri Iftar শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদeid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী
file pic

হিজরি ১৪৪৪ সালের শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে বৃহস্পতিবার বক্তব্য দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

রাষ্ট্রীয় সংস্থাটির দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গতকাল ১৯ এপ্রিল, বুধবার জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণসহ কয়েকটি পত্রিকায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যের বরাতে ‘ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার সন্ধ্যায়’ মর্মে নিশ্চিত করে সারা দেশে সংবাদ পরিবেশিত হয়েছে। প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ জনাব সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির বরাতে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল সন্ধ্যে ৬টা ২৫ থেকে ৭.০০টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে মর্মে বলা হয়েছে। সংবাদটি ইসলামিক ফাউন্ডেশন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় চাঁদ দেখা কমিটির গোচরীভূত হয়েছে।

“হিজরি সনের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জাতীয় চাঁদ দেখা কমিটির একজন সম্মানিত সদস্য। এ ছাড়াও কমিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্রের পরিচালক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিজ্ঞ আলেম ওলামাগণ সদস্য হিসেবে রয়েছেন। সারা দেশ থেকে জেলা প্রশাসকগণের নেতৃত্বে গঠিত জেলা চাঁদ দেখা কমিটির নিকট থেকে প্রাপ্ত তথ্য বিচার-বিশ্লেষণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করে থাকে। এই কমিটি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদ দেখা নিয়ে এ ধরনের অগ্রিম, বিভ্রান্তিকর এবং এখতিয়ার বহির্ভূত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। একই সাথে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের নিকট ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

‘উল্লেখ্য যে, আগামী ২১ এপ্রিল, ২০২৩ তারিখ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রয়েছে। ওই দিন সারা দেশ থেকে চাঁদ দেখার সংবাদ প্রাপ্তি সাপেক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মো. ফরিদুল হক খান, এমপি ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন ইনশাআল্লাহ।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD