মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন




হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৯ কৃষকের মৃত্যু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ৪:৪৩ pm
টর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone
file pic

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে সুনামগঞ্জের তিন উপজেলায় ৯ কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকাল ও দুপুরে তাহিরপুর উপজেলা, দোয়ারা বাজার উপজেলা ও ছাতক উপজেলায় পৃথক তিনটি ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুনামগঞ্জে এখন বোরো ধান কাটার মৌসুম চলছে। কৃষকরা প্রতিদিনের মতো আজ সকালেও হাওরে ধান কাটতে যান। কিন্তু সকাল থেকে ঝড়-বৃষ্টি হতে থাকে। হঠাৎ বজ্রপাতে ৯ কৃষক মারা যান।

সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বলেন, ছাতকের দেবের গাঁও গ্রামের কৃষক মহিম মিয়া, বড়কাপন গ্রামের কৃষক আরশ আলী ও চরমহল্লার গ্রামের কৃষক আব্দুস সামাদ ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

দোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, দোয়ারা বাজারের লক্ষ্মীপুর ইউনিয়নে রনভূমি গ্রামের কৃষক তারা মিয়া চোদ্দকুড়ি হাওর ও মিলন মিয়া কালা দেওরা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান।

এছাড়া তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার বলেন, উপজেলার গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে রমজান মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়। আরও এক কৃষক মুকিদ মিয়া আহত হন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD