রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন




হজযাত্রীদের করোনা টিকা নেয়ার সময়সীমা জানালো সৌদি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ৮:৩৯ pm
Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী
file pic

হজযাত্রীদের হজ মৌসুম শুরুর ১০ দিন আগেই করোনাভাইরাসের টিকা নেয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মন্ত্রণালয়টি বুধবার এ তথ্য জানায়।

এর আগে এক টুইটার ব্যবহারকারী জানতে চান যে, হজে যেতে হলে করোনার তৃতীয় ডোজ টিকা নিতে হবে কি না।

এর জবাবে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের প্রয়োজনীয় সব টিকা নিতে হবে। হজ মৌসুম শুরুর ১০ দিন আগে হজযাত্রীদের করোনা টিকা নেয়া সম্পন্ন করতে হবে। আগামী ৫ মে থেকে হজের আবেদন গ্রহণ শুরু করা হবে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD