Warning: Creating default object from empty value in /home/outlookbangla/public_html/wp-content/themes/LatestNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
বায়োমেট্রিক ভিসা আবেদনের সময় বাড়লো, হজের ভিসা ইস্যু ৫ মে বায়োমেট্রিক ভিসা আবেদনের সময় বাড়লো, হজের ভিসা ইস্যু ৫ মে – OutLook Bangla
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন




বায়োমেট্রিক ভিসা আবেদনের সময় বাড়লো, হজের ভিসা ইস্যু ৫ মে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১ মে, ২০২৩ ৬:২৪ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম ওমরাহ
file pic

হজযাত্রীদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) ভিসা আবেদনের সময় আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে।

রোববার (৩০ এপ্রিল) হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট রাজধানীর আশকোনার হজ অফিসে জমা দেওয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হলো।

আগামী ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। এমতাবস্থায়, বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দেওয়ার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন গত ১৬ এপ্রিল থেকে শুরু হয়। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ এপ্রিল।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এরই মধ্যে হজের নিবন্ধন শেষ হয়েছে। আগামী ২১ মে শুরু হচ্ছে হজ ফ্লাইট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD