রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন




তুরস্কের প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে রাষ্ট্রপতির অভিনন্দন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ মে, ২০২৩ ৪:০৯ pm
president Shahabuddin Chuppu chuppu সাহাবুদ্দিন সাহাবুদ্দিন চুপ্পু
file pic

গত রোববার তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট হয়। এতে বিরোধী জোটের প্রার্থী কেমাল কিলিচদারওলুকে হারিয়ে জয়ী হন এরদোয়ান। এই জয়ের মধ্য দিয়ে এরদোয়ান প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হলেন।

অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে তাঁর (এরদোয়ান) পুনর্নির্বাচনের কথা জানতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর ঐতিহাসিক বিজয়ে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন, তুর্কি প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে এরদোয়ানের পুনর্নির্বাচন তাঁর বলিষ্ঠ নেতৃত্বের প্রতি দেশটির জনগণের আস্থা ও বিশ্বাসের সাক্ষ্য বহন করছে।

এরদোয়ানের নিরন্তর প্রচেষ্টায় ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যতে তুরস্ককে শান্তি-সমৃদ্ধি-অগ্রগতির গর্বিত জাতি হয়ে ওঠার দিকে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।

তুরস্কের প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখী জীবন কামনা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD