বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন




রপ্তানির গতি বাড়াতে প্রণোদনার ৫০০ কোটি টাকা ছাড়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১২:৫৯ pm
LC এলসি container exports বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export export
file pic

দেশের রপ্তানিমুখী শিল্প খাতকে আরো গতিশীল এবং নগদ প্রণোদনা বিতরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বড় অঙ্কের অর্থ ছাড় করেছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে রপ্তানি প্রণোদনা বাবদ ৫০০ কোটি টাকা ছাড়করণের জন্য অফিসিয়াল ডেবিট অথরিটি জারি করেছে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়। এর ফলে তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, চামড়াজাত পণ্যসহ অনুমোদিত বিভিন্ন খাতের বকেয়া নগদ সহায়তা পরিশোধের পথ আরো সুগম হয়েছে এবং সার্বিক রপ্তানি বাণিজ্যে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অর্থ বিভাগের ভর্তুকি ও প্রণোদনা খাতের বরাদ্দ থেকে এ অর্থ স্থানান্তরের অনুমোদন দিয়ে সম্প্রতি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) একটি ডেবিট অথরিটি জারি করেছে। জানা গেছে, এ বরাদ্দ থেকে মাছ, হিমায়িত চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক খাদ্যপণ্য, চামড়াজাত পণ্য, দেশি বস্ত্রসহ অনুমোদিত বিভিন্ন রপ্তানি খাতের নগদ প্রণোদনা দেওয়া হবে। পাশাপাশি তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে বিশেষ এক শতাংশ নগদ সহায়তা কর্মসূচির অর্থও এ বরাদ্দ থেকে দেওয়া হবে। প্রণোদনার অর্থ বিতরণে অর্থ বিভাগের নির্ধারিত শর্তাবলি অনুসরণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নগদ প্রণোদনা কর্মসূচির আওতায় তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি ও মাছ, চামড়াজাত পণ্য এবং পাটজাত পণ্যসহ রপ্তানিমুখী বিভিন্ন খাত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধে, অর্থাৎ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সহায়তা কর্মসূচি কার্যকর থাকবে। রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখা এবং বিভিন্ন শিল্পের রপ্তানিকারকের সহায়তা দেওয়ার ক্ষেত্রে এ নগদ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অন্যদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, গত সেপ্টেম্বরে ৩০৮ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৮.৮৬ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি হয়েছিল ২৮৪ কোটি ডলারের তৈরি পোশাক। গত মাসে ১১ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরে ৯ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছিল। পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ২২.৭২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত মাসে ৯ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। গত বছর একই সময় রপ্তানি হয়েছিল সাত কোটি ৪৩ লাখ ডলারের পণ্য। এ ছাড়া গত মাসে সাত কোটি ৯৭ লাখ ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২১.৭০ শতাংশ কম। গত মাসে সাত কোটি ৬৭ লাখ ডলারের হোমটেক্সটাইল পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের তুলনায় সাড়ে ১৩ শতাংশ বেশি। ঘড়িকিনুন

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি খাতে নগদ প্রণোদনার হার অপরিবর্তিত রেখেছে সরকার। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য রপ্তানিতে নগদ প্রণোদনা (ক্যাশ ইনসেনটিভ) কার্যক্রমে খাতভিত্তিক কভারেজ ও প্রণোদনার হার গত অর্থবছরের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। নির্ধারিত ৪৩টি রপ্তানি পণ্যের ক্ষেত্রে ০.৩০ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত হারে নগদ প্রণোদনা দেওয়া হবে। পণ্যভিত্তিক হার আগের অর্থবছরের মতোই অপরিবর্তিত রয়েছে। আমার দেশ




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD