শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন




ঢাকা-সৌদি রুটের ১০৭ ফ্লাইট বাতিল–স্থগিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৮:১৮ pm
এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট বিমান hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট biman logo
file pic

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদি রুটে চলাচলকারী ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিটসহ সর্বমোট ১০৭টি ফ্লাইট বাতিল-স্থগিত হয়েছে।

সরাসরি এসব ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগো (২২টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), সালাম এয়ার (৭টি), ফ্লাই দুবাই (৬টি), এয়ার ইন্ডিয়া (৪টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ার ফলে সর্বমোট ১৬ হাজার ৬২০ জন বিমানযাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি এয়ারলাইনসগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD