রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন




মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, বিজ্ঞপ্তি শিগগিরই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৭:৫০ pm
MBBS exam admission test medical colleges Dr. Dr Doctor specialist ডা. ডা চিকিৎসক ডাক্তার চিকিৎসক examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক বিশ্ববিদ্যালয় ক্লাস মেডিকেলে ভর্তি MBBS Dr. Dr Doctor specialist ডা. ডা চিকিৎসক ডাক্তার চিকিৎসক examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক বিশ্ববিদ্যালয় ক্লাস মেডিকেলে ভর্তি
file pic

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ১৮ ডিসেম্বর এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। খুব দ্রুতই এসংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে; এ ক্ষেত্রে অধিদপ্তর থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এর আগে প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বিভিন্ন অনিবার্য কারণে ওই তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে সব দিক বিবেচনা করে ১৮ ডিসেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।’

সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে অফিশিয়াল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এ ছাড়া আগামী ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সব সরকারি মেডিকেল কলেজের আসন পুনর্বিন্যাস করে। সেখানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫ হাজার ১০০টি আসনের তথ্য জানানো হয়, যা পূর্বে ছিল ৫ হাজার ৩৪০টি।

অন্যদিকে, দেশের ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ছিল ৬ হাজার ২৯৩টি। এর মধ্যে মন্ত্রণালয় ১০টি কলেজের আসন কমিয়েছে, দুটিতে বাড়িয়েছে এবং বাকিগুলোতে আসন সংখ্যা অপরিবর্তিত রেখেছে। এতে সামগ্রिकভবে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২৯২টি আসন কমেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD