রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন




আইআরএফ’র সভাপতি আনোয়ার ও সম্পাদক সুমন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ৯:২৪ pm
Insurance Reporters Forum Irf আইআরএফ ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম
file pic

বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী ২০২৩- ২০২৫ মেয়াদের দায়িত্ব পালন করবে এ কমিটি। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টাইম নিউজ-এর গাযী আনোয়ার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজনেস পোস্টের সাখাওয়াত হোসেন সুমন।

শুক্রবার (১৬ জুন) গাজীপুরের একটি রিসোর্টে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সদস্যদের ভোটে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাসুদ মিয়া (দৈনিক আমাদের অর্থনীতি), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান (ইন্স্যুরেন্স নিউজ বিডি), অর্থ সম্পাদক জাকির হুসাইন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান (দৈনিক সংগ্রাম), দফতর ও কল্যাণ সম্পাদক সেলিম মালিক (আরটিভি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), আমিনুল ইসলাম (সরাসরি), জাফর আহমেদ (বাংলানিউজ২৪) ও রেজাউল করিম।

অনুষ্ঠিত সভায় সংগঠনের বিদায়ী সভাপতি (ভারপ্রাপ্ত) আলী রিয়াজ সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন সুমন। সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশন হিসেবে ছিলেন অর্থসূচক-এর সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান। এছাড়া অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন, ইআরএফ-এর বর্তমান সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ডিজেএফবি-এর সভাপতি হামিদুজ্জামান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD