রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন




ইসির নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩ ৪:৪০ pm
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec
file pic

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক হিসেবে পেয়েছে মোটর গাড়ি। এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪২টি।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন।

তিনি বলেন, ইসি সচিব মো. জাহাংগীর আলমের রোববার (১৮ জুন) স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী দলটি নিবন্ধন পেয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ভেঙে দলটির একাংশের নেতারা বাংলাদেশ জাসদ গঠন করেন। দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD