মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন




জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদ জামাতের সময়সূচি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জুন, ২০২৩ ২:০৯ pm
Eid jamaat held Jatiya Eidgah maidan National Eidgah জাতীয় ঈদগাহ মাঠ ময়দান eid jamat eid-jamat ঈদ জামাত ইস্তিসকার নামাজ ইতিকাফ রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদ Baitul Mokarram bicycle salat বাইসাইকেল নামাজ সালাত salat বাইসাইকেল নামাজ সালাত rain Weather আবহাওয়া Rain বৃষ্টি Rain বৃষ্টি Sixty Dome Mosque ষাটগম্বুজ মসজিদ
file pic

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ জুন) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে অনুষ্ঠিত ৫টি ঈদ জামাতে যারা ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন, তারা হলেন—

সকাল ৭টার প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের খাদেম আব্দুল হাদী।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম ও মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের মুয়াজ্জিন (অব.) হাফেজ ক্বারি মো. আতাউর রহমান।

সকাল ৯টার তৃতীয় জামাতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী ও মুকাব্বিরের দায়িত্বে থাকবেন মসজিদের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার ও মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের খাদেম হাফেজ মো. রুহুল আমিন।

সকাল ১০টায় অনুষ্ঠেয় পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমাম হিসবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

এই ৫টি জামাতে যদি কোনো ইমাম উপস্থিত না থাকেন, তবে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা জাকির হোসেন।

উল্লেখ্য, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিট থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD