মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন




সারা দেশে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি ঘোষণা আ.লীগের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ৮:৫৭ pm
Bangladesh Awami League আওয়ামী লীগ আওয়ামী আ.লীগ আ'লীগ
file pic

আওয়ামী লীগ সারা দেশে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৮ জুলাই (মঙ্গলবার) রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট এবং আগামী ১৯ জুলাই (বুধবার) রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সব জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।

শনিবার (১৫ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD