শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন




শুক্রবার সমাবেশের জন্য বিএনপিকে আবেদন করতে হবে: ডিএমপি কমিশনার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ১০:৫৫ am
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

কর্মদিবসে ভোগান্তির কথা বলে নয়াপল্টনে বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।এ কারণে একদিন পিছিয়ে শুক্রবার নয়াপল্টনেই সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

তবে শুক্রবার সমাবেশ করতে বিএনপিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নিতে হবে।

বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তনের প্রসঙ্গে বুধবার রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘তাদের এ জন্য আবেদন করতে হবে।’

এর আগে, গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে ‘তারুণ্যের সমাবেশ’ করে বিএনপি। সেই সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

তবে বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি।

পরে বুধবার রাতে বিএনপি মহাসচিব এক জরুরি সংবাদ সম্মেলনে মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD