শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন




সাংবাদিক শাহজাহান মিয়া আর নেই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ১১:১৩ am
accidents passes away মৃত্যু মৃত্যুবরণ Shok শোক kill killed দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক লাশ grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা shok Death shok
file pic

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এম শাহজাহান মিয়া আর নেই। বুধবার (২৬ জুলাই) রাতে রাজধানীর রামপুরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।পারিবারিক সূত্রে মৃত্যুর কথা জানানো হয়েছে।

বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন শাহজাহান মিয়া। সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ছিলেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) বাদ জোহর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার জানাজা হবে। পরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

১৯৪৪ সালের ১৭ সেপ্টেম্বর লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন শাহজাহান মিয়া। ১৯৭০ সালে অধুনালুপ্ত ইংরেজি দৈনিক ‘দি পিপল’ পত্রিকায় মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন। তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭২ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) যোগ দেন। অবসরে যান বাসসের প্রধান বার্তা সম্পাদক হিসেবে। ১৯৭৩ সালে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত বিসিএসে উত্তীর্ণ হয়েও সাংবাদিকতা পেশায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী এই শিক্ষার্থী।

সাংবাদিক সমাজের অধিকার আদায়ে শাহজাহান মিয়া অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি পাঁচবার ঐক্যবদ্ধ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নির্বাচিত হন। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস-মিনিস্টারের দায়িত্বে ছিলেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD