বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন




রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন পেছাল ৭৪ বার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৯ pm
ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক VPN Virtual private network সাইবার Cyber Crime Awareness Foundation CCA Foundation সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সিসিএ ফাউন্ডেশন Data Privacy Week সাইবার সাইবার Cyber Crime Awareness Foundation CCA Foundation সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সিসিএ ফাউন্ডেশন Data Privacy Week সাইবার সিকিউরিটি অডিট exposed Data Leak Data block Data Entry Leaked গোপন নথি ফাঁস ডাটা এন্ট্রি ইলেকট্রনিক ডেটা একাউন্ট তথ‍্য ফাঁস ডেটা ফাঁস ডাটা ফাঁস Digital banking Digital bank ডিজিটাল ব্যাংক ডিজিটাল ব্যাঙ্কিং Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি bb
file pic

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৯ নভেম্বরের মধ্যে জমা দিতে আবারও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

অতিরিক্ত পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খান আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করার জন্য সিআইডি আজ পর্যন্ত মোট ৭৪ বার সময় নিয়েছে।

সেখান থেকে অন্তত ৮১ বিলিয়ন মার্কিন ডলার ম্যানিলাভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। এরপর যেখান থেকে ওই ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে ব্যয় হয়।

২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি করেন।

এখন পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও ২০ মিলিয়ন ডলার উদ্ধার করেছে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের আদালতে রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে চুরি হওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধারের জন্য মামলা করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD