মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন




৬ বিমানবন্দর ও ৫ রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই চালু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১০:১৮ pm
Internet interconnected network Ethernet BTRC ISP International Network ISP speed test অন্তৰ্জাল ইন্টারনেট আইপি ইন্টারনেট প্রটোকল ডেটা আদান প্রদান কম্পিউটার ডিভাইস ইথারনেট ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক আইএসপি ও পিএসটিএন প্রটোকল-৬ আইপিভি-৬ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি net নেট ইন্টারনেট Internet-ইন্টারনেট
file pic

দেশের ছয়টি বিমানবন্দর ও পাঁচটি রেলস্টেশনে বিনামূল্যের ওয়াই-ফাই সেবা চালু করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমান জানান, কক্সবাজার, রাজশাহী, সৈয়দপুর, সিলেট, চট্টগ্রাম ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর, কক্সবাজার, কমলাপুর, সিলেট ও চট্টগ্রাম রেলস্টেশনে এ সেবা পাওয়া যাচ্ছে।

হাওর-বাওর ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ১ হাজার ১৯৫টি ইন্টারনেট হটস্পট চালু করা হয়েছে। মোবাইল অপারেটরদের মধ্যে ফাইবার অবকাঠামো ভাগাভাগির আওতায় ২২ জুলাই পর্যন্ত ৬৬৭ কিলোমিটার ফাইবার লিজ দেওয়া হয়েছে।

ডাক অধিদফতর ১৫ থেকে ২১ জুলাইয়ের মধ্যে ডোমেস্টিক মেইল মনিটরিং সিস্টেম ব্যবহার করে ৪ লাখ ২৮ হাজার ৫৫৭টি রেজিস্ট্রি চিঠি, গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট ও পার্সেল ইস্যু ও বিলি করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় নতুন ৩৩টি সরকারি দফতর জাতীয় তথ্য বাতায়নে যুক্ত হয়েছে। ডি-টোল ব্যবস্থায় ৩৩৭টি নতুন গাড়ি নিবন্ধিত হয়েছে এবং ৩৫ লাখ ৩২ হাজার টাকার লেনদেন হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD