মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন




৯ মাসে নির্যাতন ও হয়রানির শিকার ২১৭ সাংবাদিক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ২:১১ am
Ain o Salish Kendra ASK আইন ও সালিশ কেন্দ্র আসক আসক আইন ও সালিশ কেন্দ্র আসক
file pic

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ২১৬ সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, মামলা, হুমকি ও পেশাগত দায়িত্ব পালনে গিয়ে বাধার শিকার হয়েছেন। এ ছাড়া হত্যার শিকার হয়েছেন একজন। বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) তাদের মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে, গত ৯ মাসে দেশের জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদনগুলোতে বলা হয়, তাঁদের মধ্যে পাঁচজন পুলিশের হাতে, দুজন র‌্যাব ও একজন ডিবির (গোয়েন্দা পুলিশ) হাতে নিহত হন।

এ ছাড়া সাদা পোশাকধারী ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাতজনকে অপহরণ করেছে বলে পরিবার ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। এর মধ্যে পরবর্তী সময়ে ছয়জনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। ৯ মাসে কারা হেফাজতে মারা গেছেন ৭৭ জন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD